Sylhet Today 24 PRINT

নাশকতার অভিযোগে শিবির সভাপতি গ্রেফতার

নাশকতা মামলায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ছাত্রশিবিরের সভাপতি মো. মেহদী হাসানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৫

নাশকতা মামলায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ছাত্রশিবিরের সভাপতি মো. মেহদী হাসানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে বড়মচাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. মেহদী হাসান বড়মচাল ইউনিয়নের পশ্চিম শিংরাই গ্রামের মো. মিলন মিয়ার ছেলে।

কুলাউড়া সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) জুনায়েদ আলম সরকার জানান, মেহদী হাসানের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে। তাই তাকে গ্রেফতারা করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজাতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.