Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে অভিভাবক সমাবেশ

জামালগঞ্জ প্রতিনিধি |  ১২ মার্চ, ২০১৬

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার আলাউদ্দিন মেমোারিয়াল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনের সমাবেশে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল কাদের চৌধুরী।

সহকারী শিক্ষক আবুল খায়েরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল্লাহিল শাফি,বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল জব্বার মাষ্টার,কাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, সমাজ কর্মী জুলফিকার চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম,অনুষ্টানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য নুরু মিয়া,মফিজুর রহমান,নুরুল ইসলাম,ডাঃ মজনু মিয়া,সাবেক ম্যানেজিং কমিটির সদস্য গিয়াস উদ্দিন,অভিভাবক হযরত আলী,আঃ মতিন,খুশিদ মিয়া,মকবুল হোসেন,হুমায়ুন মিয়া,জাকির মিয়া,মর্জিনা আক্তার,জুয়েল আহমদ,সাংবাদিক দিল আহমেদ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.