Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে ৩ আনসার সদস্য নিহত, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মার্চ, ২০১৬

ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাংয়ে আনসারবাহি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ আনসার নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহতরা হলেন জিয়াউল (৩০), সুদীপ (২৪) ও বাবুল মিয়া (২৮)। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫মার্চ) এ দূর্ঘটনাটি ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, মঙ্গলবার সকালে বি-বাড়িয়া থেকে মৌলভীবাজারগামী একটি আনসারবাহি বাস যাওয়ার পথে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাং এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় ও অন্তত ৩০ জন আহত হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.