Sylhet Today 24 PRINT

উত্তরা থেকে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্র শাহপরান মাজার থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মার্চ, ২০১৬

রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা ছাত্রকে সিলেটের শাহপরান (র.) মাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে মাজার সংলগ্ন এলাকা থেকে শাহপরান থানা পুলিশ তাদের উদ্ধার করে।

উদ্ধারকৃত নাঈম (১৩) ও জাহিদ (১০) ঢাকার উত্তরার জামিয়া রহজাতুল উলুম মাদ্রাসার যথাক্রমে হিফজ ও নাজারা শ্রেণীর ছাত্র। এদের মধ্যে নাঈমের গ্রামের বাড়ি পিরোজপুর ও জাহিদের ময়মনসিংহে।

শাহপরনা থানার ওসি নিজাম উদ্দিন জানান, সোমবার সকালে মাদ্রাসা থেকে পালিয়ে সিলেট চলে আসে জাহিদ ও নাঈম। রাত দু্ইটার দিকে শাহপরান (র.) মাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘুরেফেরা করতে দেখে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। পরে তাদের পরিচয় জানা যায়।

শিশুদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.