সিলেটটুডে ডেস্ক | ১৬ মার্চ, ২০১৬
জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন খুন হয়েছেন।
নিহতের নাম জরিফ মিয়া (৪৫)।
বুধবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের নয়শ্রী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন।
এরা হলেন, নিহতের ছোট ভাই জলিল মিয়া (৩৫) ভাতিজা মশুদ মিয়া (২৫), মশাহিদ মিয়া (৩৮) ও রেবা বেগম (২৩)।
আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জরিফ মিয়ার ভাতিজি রেবা বেগম জানান, দীর্ঘদিন ধরে পাশের বাড়ির সুফিয়ান, আমির ও লোকমানের সঙ্গে জমি-জমা নিয়ে তাদের বিরোধ চলছিল। বুধবার সকালে সুফিয়ান দলবলসহ দেশি অস্ত্র নিয়ে জরিফ মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় জরিফ মিয়াকে ধারালো দা দিয়ে মাথা ও হাতে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করেছেন।