Sylhet Today 24 PRINT

বিভাগীয় কমিশনার থেকে প্রধানমন্ত্রীর সচিব

প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। পাশে সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম (ফাইল ছবি)


সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার সাজ্জাদুলকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর একান্ত সচিব (অতিরিক্ত সচিব) আব্দুল মালেককে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন আগামী ২৮ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

মালেকের স্থলাভিষিক্ত হচ্ছেন সাজ্জাদুল।

১৯৮৫ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাজ্জাদুল গত বছরের ৩ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনার হিসাবে যোগ দেন। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (তৎকালীন সড়ক বিভাগ) যুগ্ম-সচিবের দায়িত্ব পালন করেন।

সাজ্জাদুলের বাড়ি নেত্রকোনা জেলায়।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.