Sylhet Today 24 PRINT

বড়লেখায় ভারতীয় মদ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ প্রায় ১৫ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় বোটকা, অফিসার চয়েস, হুইসকি, ডুয়েলসসহ ৩৭ বোতল মদ উদ্ধার করেছে।

তপন কুমার দাস, বড়লেখা |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ প্রায় ১৫ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় বোটকা, অফিসার চয়েস, হুইসকি, ডুয়েলসসহ ৩৭ বোতল মদ উদ্ধার করেছে।  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার ঘোলষা গ্রামে অভিযান চালিয়ে হরি দাসের পুত্র হীরা লাল দাসের বসত ঘর থেকে আমদানি ও বিক্রি নিষিদ্ধ এসব মদ উদ্ধার করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা হীরা লাল দাস ও লনি দাসগং পালিয়ে যায়। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন ও এসআই অসীম চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।  
বড়লেখা থানা পুলিশ সুত্রে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে আমদানি ও বিক্রি নিষিদ্ধ ভারতীয় মদ বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ঘোলষা গ্রামের হরি দাসের পুত্র হীরা লাল দাসের বাড়িতে উপস্থিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা হীরা লাল ও লনি দাসগং পালিয়ে যায়। পরে পুলিশ হীরা লাল দাসের বসত ঘর তল্লাশি করে আমদানি ও বিক্রি নিষিদ্ধ ৩৭ বোতল মদ উদ্ধার করে। মদ উদ্ধারের ঘটনায় ১৯৭৪ইং সনের বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। মামলা নং-১০। মামলার আসামীরা হল ঘোলষা গ্রামের হরি দাসের পুত্র হীরা লাল দাস ও মৃত পুতুল দাসের পুত্র লনি দাস।
    বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান আমদানি ও বিক্রি নিষিদ্ধ ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ১৯৭৪ইং সনের বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.