Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সৎ মায়ের দায়ের কোপে সাংবাদিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০১৬

সৎ মায়ের দা এর কুপে আহত হয়েছেন হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবরে সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন জাবেদ। গুরুতর আহত অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলাও দায়ের করেছেন। বুধবার (১৬ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শহরের কোর্ট স্টেশন রোড এলাকার বাসিন্দা এডভোকেট আব্দুস শহীদ প্রথম স্ত্রীর মৃত্যুর পর একই এলাকার বাসিন্দা মোছাম্মদ আইনুন্নেছাকে দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকে আইনুন্নেছা তার প্রথম স্বামীর ঔরসজাত পুত্র ইব্রাহিম মিয়াকে নিয়ে দ্বিতীয় স্বামীর বাড়িতে বসবাস করছেন।

এদিকে বাবার বিয়ের পর থেকে আব্দুস শহীদের পুত্র-কন্যারা নিজ বাসা ছেড়ে অন্যত্র চলে যায়। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী ও তার পুত্রের নানামুখী চাপে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন আব্দুস শহীদ। তিনি তার পুত্রদের কাছে নেয়ার উদ্যোগ নেন। বুধবার রাতে তার পুত্র আবুল ফজল মোঃ সাইফু উদ্দিন জাবেদ বাবার অসুস্থতার খবর পেয়ে বাসায় দেখতে যান। এ সময় পিতা-পুত্র সাংসারিক বিষয় নিয়ে কথা বলছিলেন। এক পর্যায়ে রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার সৎ মা দা দিয়ে তাকে কোপ দেন। এতে জাবেদের ডান হাতের কব্জি কেটে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতে আব্দুস শহীদ বাদী হয়ে দ্বিতীয় স্ত্রী ও তার পুত্রের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.