Sylhet Today 24 PRINT

সিলেটে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

ডেস্ক রিপোর্ট |  ১৭ মার্চ, ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে রাত ১২টা ০১মিনিটে কেক কেটে পৃথকভাবে  জন্মদিন উদযাপন করেছে সিলেট জেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ।

নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে মহানগর যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গিরদারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে নয়াসড়কের একটি রেস্টুরেন্টে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাশু দাশ মিঠু, সহ সভাপতি মুহিব-উস-সামাদ রিজভী প্রমুখ।

তাছাড়া আরেকটি রেস্টুরেন্টে জেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে জেলা সভাপতি শাহরিয়ার আলম সামাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.