Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট বাজারে  বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাশু সোম মহানের নেতৃত্বে ও বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ সামিউল আলম, এএসআই শরিফ হোসেনের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত বাদাঘাট বাজারের পূর্বাণী রেস্টুরেন্ট সহ বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এ সময় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামে সরকারী খাস জায়গায় অবৈধ ভাবে বসত বাড়ী তৈরি করে বসবাস রত গ্রাম্য ডা. আকবর আলীর একটি ঘর উচ্ছেদ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.