Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জেও পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীর পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ।

এর পরপরেই একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। সকল স্কুল কলেজ এর শিক্ষার্থীদের নিয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবীর, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.