Sylhet Today 24 PRINT

বড়লেখায় সেতু ও বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আলাপুর-নওয়াগাঁও গ্রামের কুচিরখালের উপর নবনির্মিত ব্রীজ, আলাপুর ও নান্দুয়া (বুড়ারগুল) গ্রামের ১৬৯ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৭৪ লাখ টাকা।

শুক্রবার (১৮ মার্চ) রাতে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগ ও এদিন বিকেলে কুচিরখালের উপর নবনির্মিত ব্রীজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, পরিচালক রঞ্জিত কুমার দাস, উপজেলা সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব আলী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন আলম, সমাজসেবক মুর্শেদ চৌধুরী, ডা. নাজরা চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম মুক্তা, আইন বিষয়ক সম্পাদক সেলিম আহমদ খান, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, ইউনিয়ন যুবলীগ সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা এম জুবের আহমদ, ছাত্রলীগ নেতা জাকের আহমদ, সমাজসেবক মখলিছ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.