Sylhet Today 24 PRINT

নগরীতে ট্রাক প্রবেশের সময় পেছানোর প্রতিবাদে ট্রাক চালকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক |  ২০ মার্চ, ২০১৬

সিলেট নগরীর প্রবেশ মুখ হুমায়ূন রশীদ চত্বরে অবরোধ করেছেন ট্রাক চালকরা। শনিবার রাত ১১ টার দিকে অবরোধ শুরু করেন ট্রাক চালকরা। নগরীতে রাত ১০ টায় গাড়ি প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ও সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) নিখিল চাকমার অপসারণ দাবিতে তারা প্রবেশপথে অবস্থান নিয়েছেন বলে জানাগেছে।

তাদের অবরোধের কারণে সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্নসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। সিলেট নগরীতে কোন যান প্রবেশ করতে পারছেনা। পাশাপাশি নগরী থেকে কোন গাড়ি বের হতেও পারছেনা।

স¤প্রতি সিলেট ট্রাফিকের ডিসি নিখিল চাকমা নগরীতে ট্রাক প্রবেশের সময় রাত ১২ টা নির্ধারণ করেন। কিন্তু ট্রাক চালকরা রাত ১০ টার দিকে নগরীতে প্রবেশ করার দাবি করেছেন। এ দাবি না মানায় ট্রাক মালিক সমিতির ডাকে এ অবরোধে নামেন ট্রাক চালকরা। রাত সোয়া ১১ টায় রিপোর্ট লিখা পর্যন্ত অবরোধ চলছে।

অবরোধে অংশ নেওয়া ট্রাক চালক ও শ্রমিকরা ট্রাফিকের ডিসি নিখিল চাকমার অপসারণ দাবি করেছেন। পাশাপাশি তারা রাত ১০ টার দিকে নগরীতে গাড়ি প্রবেশে বাধা উঠিয়ে নেওয়ার দাবিও করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.