Sylhet Today 24 PRINT

সিলেটের ৮ ইউনিয়নে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০১৬

ফাইল ছবি

২২ মার্চ সিলেটের ৮টি ইউনিয়নে নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় মোট তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের ব্যাটালিয়ন-৫-এর পরিচালক মোঃ. আব্দুর রাজ্জাক তফাদার।


রোববার(২০ মার্চ) তিনি জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকেই সিলেটের নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনের পর দিন পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে কাজ করবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বিজিবি’র ওই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.