Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার: তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেটের দক্ষিণ সুরমায় এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্যবসায়ীর নাম আব্দুল আলী (২৮)।নিহত আব্দুল আলী দক্ষিণ সুরমার কামালবাজারের বটরমূল গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার হাজরাইস্থ লাসোমারা হাওর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়- বুধবার দুপুরে লাল শাক বিক্রি করার জন্য সিলেট শহরে আসেন আব্দুল আলী। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লাসোমারা হাওরে আব্দুল আলীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের কাছ থেকে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ লাশের ব্যাপারে তদন্ত করছে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.