Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে জামায়াত নেতা আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৫

পুলিশ এসল্ট মামলার পলাতক আসামী বীরশ্রী ইউপি জামায়াতের সেক্রেটারী লায়েস আহমদকে (৩৫) বৃহস্পতিবার বেলা ২টায় আটক করেছে পুলিশ। মাসুমবাজার এলাকা থেকে তাকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ।

আটককৃত লায়েস বীরশ্রী ইউনিয়নের পিয়াইপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরের মামলাসহ নাশকতার একাধিক অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.