Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নির্বাচনে অ্যাডভোকেট আব্দুল মছব্বির সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন

মৌলভীবাজার সংবাদদাতা |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৫

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত কাল অনুষ্টিত হয়েছে । ভোট গ্রহন শেষে বুধবার রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে অ্যাডভোকেট আব্দুল মছব্বির সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান সাধারন সম্পাদক পদে  নির্বাচিত  হয়েছেন। আগামী এক বছরের জন্য এই কার্যকরী কমিটিকে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচনে মোট ২৯৫ জন ভোটের মধ্যে ২৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন অ্যাড. মুজিবুর রহমান মুজিব, অ্যাড. কামাল উদ্দিন আহমদ চৌধুরী । সাধারন সম্পাদক পদে প্রার্থীরা হলেন সাবেক জিপি অ্যাড. এসএম আজাদুর রহমান আজাদ , অ্যাড. আনোয়ার আক্তার শিউলি ও অ্যাড. মিজানুর রহমান।
পরিষদের নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট চাঁদ মুরারী সিংহ স্বপন , সহ-সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জাবেদ, লাইব্রেরী সম্পাদক বদরুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক অনুরুদ্ধ চক্রবর্তী ,কার্যকরী পরিষদের সদস্য জয়ত্রী দেব,রাজু আহমদ,কৃপা সিন্ধু ধর,মানিক রঞ্জন দে, নুরুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.