Sylhet Today 24 PRINT

ধীর গতিতে ভোট, ক্ষুব্ধ ভোটাররা

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬

দেবব্রত চৌধুরী লিটন, টুকেরবাজার থেকে |  ২২ মার্চ, ২০১৬

সিলেট সদর উপজেলার ৬ নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহ খুররম ডিগ্রী কলেজ কেন্দ্রে ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ করেছেন ভোটাররা।

সকাল সাড়ে ১০ টায় এই কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন।

ইউপির নাজিরেরগাঁওয়ের বাসিন্দা ফয়জুল ইসলাম ভোটগ্রহণকারীদের প্রতি অভিযোগ উত্থাপন করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেখানে ভোটার সংখ্যা ১২০০ সেখানে একজন আর যেখানে ১০০ জন ভোটার সেখানেও একজন ভোট গ্রহণ করছেন।

এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রিসাইডিং অফিসার মাহবুবুর রহমান জানান সাড়ে ১০টা পর্যন্ত মোট ২৫ শতাংশ ভোট পড়েছে কেন্দ্রটিতে ভোটার বেশি থাকায় কিছুটা দীর্ঘ গতিতে হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.