Sylhet Today 24 PRINT

ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

নিজস্ব প্রতিবেদক |  ২২ মার্চ, ২০১৬

সংঘাত-সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে সিলেট সদর উপজেলার ৮ টি ইউনিয়নের ভোটগ্রহণ। বিকেল ৪ টার পর থেকে শুরু হয়েছে ভোটগণণা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলার ৮টি ইউনিয়নের ৯৫টি কেন্দ্রের ৬০৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে সংঘাত-সংঘর্ষের কারণে টুকেরাবাজারের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

এবার সদর উপজেলার ৮টি ইউনিয়নের ২ লাখ ৭ হাজার ৩৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে ভোট গ্রহণ শেষে এখন বিভিন্ন কেন্দ্রে গণনার কাজ চলছে।

প্রসঙ্গত, সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, খাদিমনগর, খাদিমপাড়া, টুলটিকর, টুকেরবাজার, মোগলগাঁও এবং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.