Sylhet Today 24 PRINT

৮ম জাতীয় বেতন স্কেলের দাবীতে শিক্ষক সমিতির মানববন্ধন

ডেস্ক রিপোর্ট |  ২৪ মার্চ, ২০১৬

এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৮ম জাতীয় বেতন স্কেলে বকেয়াসহ মার্চ মাসের বেতন প্রদানের দাবীতে বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেটের নেতৃবৃন্দ।

মানববন্ধনে অংশ গ্রহণ করে সিলেট জেলা শিক্ষক সমিতি, বালাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি, জকিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি, বিয়ানীবাজার উপজেলা শিক্ষক সমিতি, ফে ুগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি, গোলাপগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি, সিলেট সদর শিক্ষক সমিতি, সিলেট জেলা শিক্ষক সমিতি মানববন্ধনে অংশ গ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের নায্য দাবী যেন মেনে নেওয়া হয়। আমরা শিক্ষকতার মহান পেশায় দায়িত্ব পালন করে আমাদের বেতন ভাতার জন্য আন্দোলন করতে হচ্ছে। আমরা চাই না আন্দোলন সংগ্রাম করতে আমাদের ন্যায দাবী যেন মেনে নিয়ে আমাদের দায়িত্ব পালন করার সুযোগ করে দেওয়া হউক। বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে দাবী বাস্তবায়নের আহবান জানাচ্ছি। অচিরে আমাদের দাবী না মানা হয় তাহলে আন্দোলন পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে আমরা বাধ্য হব।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলার সভাপতি ও সিলেট বিভাগের আহবায়ক এ এইচ এম ইসরাইল আহমদ, সদস্য সচিব ও সিলেট বিভাগীয় সমন্বয় মজির উদ্দিন, সমন্বয়কারী শমশের আলী, সাংগঠনিক সচিব অধ্যক্ষ মুজাম্মিল আলী, সচিব আহমদ আলী, সচিব ফয়জুর রহমান, আব্দুল জলিল, জকিগঞ্জ সভাপতি মাহতাব উদ্দিন, ওসমানীনগর সভাপতি আবুল লেইছ, জালাল উদ্দিন, আব্দুল হাছিব, রফিকুল আলম, মাহমদ হোসেন, আব্দুল শহীদ, হারুন উর রশিদ, আব্দুল রহিম, অধ্যাপক ফজর আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.