Sylhet Today 24 PRINT

ঘুষ ছাড়া চাকরির দাবিতে মৌলভীবাজারে গণশুনানি

নিউজ ডেস্ক |  ২৪ মার্চ, ২০১৬

‘ঘুষ ছাড়া চাকরি চাই’ এই দাবিতে গণশুনানি করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটি। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার পৌরপার্কে এ গণশুনানিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এতে সভাপতিত্ব করেন যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মাসুক মিয়া। সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস। গণশুনানিতে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল কাফি¦ রতন, প্রাবন্ধিক মোহাম্মদ আব্দুল খালিক, উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সদস্য মকবুল হোসেন, কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক টি এইচ মোস্তফা দীপু, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজু, গণমাধ্যম কর্মী আহমদ আফরোজ প্রমুখ।

গণশুনানিতে বক্তারা বলেন, চাকরি হওয়া উচিত মেধা ও যোগ্যতার ভিত্তিতে। ঘুষ দিয়ে চাকরির এই প্রবণতা বন্ধ করতে হবে। সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করতে হবে। নিয়োগ পদ্ধতিতে সকলপ্রকার ফি নেওয়া বন্ধ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.