বিশ্বনাথ প্রতিনিধি | ২৫ মার্চ, ২০১৬
সিলেটের বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিনকে চট্রগ্রাম র্যাঞ্জে বদলি করা হয়েছে। তার বিদায় উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমি কর্মকর্তার কার্যালয়ে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
উপজেলা (ভূমি) অফিস কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাশহুদুল কবীরর।
ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা অনিল সিংহের উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সহকারী (ভূমি) কমিশনার রুহুম আমীন। এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা নিত্যানন্দ দেব, নির্মল পাল চৌধুরী, অফিস সহকারী অনিল চন্দ্র নাথ ও মুজিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি অফিসের কানুনগো আবদুর রাকিব, নাজির আবদুল গফুর, ইউনিয়ন তফশীল অফিস কর্মকর্তা আপ্তাব উদ্দিন, মতিউর রহমান, শীতল চন্দ্র দত্ত, প্রসেঞ্জিত দাস, আশরাফ আলী, আহমদ কবির তফাদার।
সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাশহুদুল কবীর।