Sylhet Today 24 PRINT

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মার্চ, ২০১৬

সিলেটে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

দুপুরে নগরীর উপজেলা মাঠে মেলার উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি মো. আব্দুল মতলিব।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, মেলা আয়োজক কমিটির অাহ্বায়ক শফিউল আলম নাদেল, সিলেট চেম্বার অব কমার্সের প্রথম সহভাপতি হাসিনুর রহমানসহ জেলা ও মহানগর চেম্বারের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের সুলভ শ্রমবাজারকে কাজে লাগিয়ে শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব। এজন্য প্রয়োজন দেশের প্রান্তিক জনপদে নতুন নতুন উদ্যোক্তা তৈরি।

তিনি বলেন, সরকার বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটানের মধ্যে সড়কপথে যোগাযোগ সমন্বয়ের উদ্যোগ নিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সিলেটের ব্যবসায়ীদের রপ্তানিমুখি শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানান তিনি। আগামীতে সিলেট শিলং যৌথ উদ্যোগে বাণিজ্যমেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

মাসব্যাপী এই মেলায় ১৫০টি স্টল ও ২০ টি প্যাভিলিয়নে দেশী বিদেশী বিভিন্ন পণ্য স্থান পেয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.