Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি: |  ২৫ মার্চ, ২০১৬

কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া এলাকায় লিমা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ২৫ মার্চ দুপুর দেড়টার দিকে এ লাশটি উদ্ধার করে পুলিশ। লিমা বেগম ওই এলাকার হাজী আব্দুল গনির কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমা বেগম গতকাল বৃহস্পতিবার রাতে খেয়ে ঘুমিয়ে পড়ে তাঁর রুমে। শুক্রবার ভোরে ফজরের নামাজের সময় তাঁর মা আম্বিয়া বেগম ঘুম থেকে উঠে মেয়েকে রুমে না দেখে খুঁজাখুঁজির পর পাশের অন্য একটি রুমে ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় লিমার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ আরও জানায় লিমা বেগম মানসিক রোগী ছিলেন। বছরখানেক আগে জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নে দুবাই প্রবাসী শেফুল হোসেনের সাথে তাঁর বিয়ে হয়। মাসখানেক আগে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে আসে সে।

কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.