Sylhet Today 24 PRINT

কালরাত্রির শহীদদের স্মরণে শিল্পকলা একাডেমীর আলো প্রজ্বলন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মার্চ, ২০১৬

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রির শহীদদের স্মরণে আলো প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা শিল্পকলা একাডেমী।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আলো প্রজ্বলন শীর্ষক উদ্বোধন করেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মণ।  
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশে পাকিস্তানী হানাদার বাহিনী ও তার দোসররা তদানীন্তন পাকিস্তান সামরিক বাহিনীর প্রধান ইয়াহিয়া খান এবং রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে অপারেশন সার্চ লাইট নামে যে গণহত্যা চালিয়েছিল তা বিশ্বইতিহাসে  বিরল। বলা হয়ে থাকে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে সংগঠিত গণহত্যাটি শতাব্দীর নিকৃষ্টতম গণহত্যা।

এরপর গ্রেপ্তারের আগ মুহুর্তে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিজয় অর্জন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.