Sylhet Today 24 PRINT

কোন্দল, বিরোধের রেশ ধরে স্থগিত হল সিলেট জেলা ছাত্রলীগের কমিটি

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মার্চ, ২০১৬

সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে কেন্দ্রীয় কমিটি স্থগিতের এই সিদ্ধান্ত গ্রহণ করে।  

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানিয়েছেন, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড চলতে থাকায় আপাতত এই কমিটি স্থগিত করা হল।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদে থাকা রাশেদ আহমেদও সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে স্থগিতের এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন কেন্দ্র কমিটি স্থগিত করে আমাদেরকে জানিয়েছেন।

তবে কতদিনের জন্য এটি স্থগিত করা হল তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। 

এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মেহেদি হাসান রনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন সমস্যার কারণে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপার আরও বিশদ ভাবে গণমাধ্যমকে জানানো হবে। 

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই কমিটিকে প্রত্যাখ্যান করে এটি বাতিলের দাবি জানিয়ে আসছিল একাংশ।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.