জগন্নাথপুর প্রতিনিধি | ২৫ মার্চ, ২০১৬
জগন্নাথপুরে শ্রী কৃষ্ণের বার্ষিক বিহার উৎসব সম্পন্ন হয়েছে।
শুক্রবার জগন্নাথপুর পৌর শহরের যাত্রাপাশা গ্রামবাসীর উদ্যোগে শ্রীশ্রী মঙ্গলচন্ডী প্রাঙ্গনে ২ দিন ব্যাপী গোষ্ট বিহার উৎসব সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন উৎসব উদযাপন কমিটির সভাপতি নিবারণ গোপ, সহ-সভাপতি বিজু কান্ত গোপ, দীরন্দ্র কুমার গোপ, সাধারণ সম্পাদক প্রজেশ কুমার গোপ, সহ-সাধারণ সম্পাদক শ্রী রঞ্জু কুমার গোপ, অকিল চন্দ্র গোপ, অর্থ সম্পাদক জীবন চন্দ্র গোপ, সহ-সম্পাদক শ্যামল গোপ, প্রচার সম্পাদক স্বপন গোপ,সহ-সম্পাদক সুরঞ্জন গোপ, সাংগঠনিক সম্পাদক প্রধন্য গোপ, সহ-সম্পাদক দীলিপ গোপ, বকুল গোপ, সাংস্কৃতিক সম্পাদক রজত গোপ, সহ-সম্পাদক গোপাল গোপ, দপ্তর সম্পাদক নিরেন গোপ, সহ-সম্পাদক ঝন্টু দাস, আপ্যায়ন সম্পাদক রিতেশ গোপ, সহ-সম্পাদক রতিন্দ্র গোপ, সেবক সম্পাদক দ্বীপক গোপ প্রমূখ।
উৎসবে ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার জনতার সমাগম হয়।