Sylhet Today 24 PRINT

দেশের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হতে চায় ‘প্রমা’

জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ  |  ২৫ মার্চ, ২০১৬

‘সাবিনা ইয়াসমিন’, ‘রুনা লায়লা’র মতো আমিও দেশের একজন নাম করা কন্ঠশিল্পী হতে চাই। রেডিও, টেলিভিশনে গান গাইতে চাই। কথাগুলো বলেছে আন্ত:প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ট সিলেটের বিশ্বনাথের জেলে পরিবারের মেয়ে প্রমা রাণী সরকার। তার প্রবল ইচ্ছা, বড় হয়ে সে দেশের সেরা কণ্ঠশিল্পি হবে।

কোন প্রকার প্রশিক্ষণ ছাড়াই সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত আন্ত:প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগীতায় পল্লীগীতি ও লোকগীতি বিভাগে দেশ সেরা হয়েছে ৪র্থ শ্রেণীর ছাত্রী প্রমা রাণী। উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিম গাঁওয়ের মৎস্যজীবী জগিন্দ্র সরকারের ২ছেলে ও ২ মেয়ের মধ্যে সর্বকনিষ্ট প্রমা রাণী স্থানীয় সিঙ্গেরকাছ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী। তার এ অভূতপূর্ব সাফল্যে ২৪মার্চ বৃহস্পতিবার গ্রামসহ তার বিদ্যালয়ে যেমন মিষ্টি বিতরণ করা হয়েছে তেমনি পুরো উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা।

এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস ও সিঙ্গেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবারক আলী বলেন, প্রমা যে মেয়েটি সে অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। ওই পরিবেশে থেকেও অদম্য সাহস নিয়ে যে সাফল্য দেখিয়েছে তা আসলে ঈশ্বর প্রদত্ত্ব। এ প্রতিভাকে কাজে লাগাতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন।

জানা গেছে, চলতি ২২শে মার্চ ঢাকার মীরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত চুড়ান্ত পর্বের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সারা দেশের বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিশ্বনাথের প্রমা রাণী সরকার ‘ছাত্রী খ গ্রুপ’ গ্রুপ পর্যায়ে বিজয়ী হয়ে ওই চুড়ান্ত পর্বে অংশ নেয়। পল্লীগীতি/লোকগীতি বিভাগে চুড়ান্ত পর্বের ওই নির্বাচনে বিশ্বনাথের দরিদ্র পরিবারের মেয়ে প্রমা রাণী সরকার প্রথম স্থান অধিকার করে দেশ সেরা হয়।

সিঙ্গেরকাছ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি এইচএম আরশ আলী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোহর আলী প্রমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রবাসীসহ সমাজের বিত্ত্ববানদের সহযোগীতা কামনা করেছেন।

এলাকায় মিষ্টি বিতরনের কথা জানিয়ে তারা বলেন, অসহায় দিরদ্র পরিবারের হয়েও প্রমা যে সাফল্য দেখিয়েছে সত্যি বিশ্বনাথবাসীর জন্য গর্বের বিষয়। আর্থিক দৈন্যতা থাকায় প্রথম শ্রেনী থেকেই প্রমার লেখা পড়ার খরছ পরিচালনা পরিষদই বহন করছেন বলেও তারা জানিয়েছেন।
শব্দ : ২৮৮

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.