বিশ্বনাথ প্রতিনিধি | ২৫ মার্চ, ২০১৬
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত স্মরণে সিলেটের বিশ্বনাথে মোমবাতি প্রজ্বলন ও সমাবেশ করেছে ‘বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদ’।
শুক্রবার (২৫মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ২৫টি মোমবাতি জ্বালিয়ে সমাবেশের সূচনা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২৫ মার্চের তাৎপর্য বিবেচনা করে ২৫মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস ঘোষনার দাবি উত্থাপন করেন।
বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিদ সভাপতি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সুহেলের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা গণতন্ত্রঅ পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কবি আব্দুল হান্নান ইউজেটিক্স, জেলা যুবলীগ নেতা রুনুকান্ত দে, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন, রুহেল খান, সাহিত্যকর্মী কামাল মুন্না, সুহেল তালুকদার, সোহেল বাদশা, রুস্তুম আলী, আমির আলী, জুয়েল আহমদ, পিউল দেব, নুরুল ইসলাম, এনামুল হক মামুন, সাংবাদিক আক্তার আহমদ সাহেদ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ।