Sylhet Today 24 PRINT

লেখক অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ(ভিডিও)

সাম্প্রদায়িকতাবিরোধী লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট ফোরাম, সিলেট

নিজস্ব প্রতিবেদক  |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৫

সাম্প্রদায়িকতাবিরোধী লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট ফোরাম, সিলেট। আজ বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি কোর্ট পয়েন্ট ঘুরে আবার শহীদ মিনার চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্টি যে কায়দায় হুমায়ুন আজাদকে হত্যা করেছিলো সেই একই কায়দায় মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে। ধর্মীয় মৌলবাদীরা একের পর এক লেখক, প্রতিশীল মানুষদের হত্যা করে কবাংলাদেশকে পাকিস্তানের মতোই একটি জঙ্গি ও সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়।
বক্তারা অভিজিৎ রায় হত্যার বিচার দাবি করে বলেন, লেখককে হত্যা করে তার আদর্শকে হত্যা করা যাবে না।অভিজিৎ রায়ের আদর্শও কখনো লুপ্ত হবে না।


 সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, অনলাইন এক্টিভিস্ট একুশ তাপাদার, প্রগতিশীল ছাত্রনেতা প্রণব পাল, সহিদুজ্জামান পাপলু, রাশেদ আহমদ প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.