সিলেটটুডে ডেস্ক | ২৬ মার্চ, ২০১৬
সিলেট জেলা ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমদকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯’র জানায়, একাধিক মামলার পলাতক আসামি সাঈদ আহমদকে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গ্রেফতার করা হয়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মোঃ হুমায়ুন কবীর, পিএসসি’র নেতৃত্বে সিলেট জেলার শাহপরাণ থানা এলাকায় পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয় ।