Sylhet Today 24 PRINT

বড়লেখায় মহান স্বাধীনতা দিবস পালিত

বড়লেখা প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০১৬

নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের পর ভোর ৬.০০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি শ্রদ্ধা জানান অমর শহীদদের প্রতি।

এরপর শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, বড়লেখা থানা পুলিশ, পৌরসভা, প্রেসক্লাব। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি, মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দ, নজরুল একাডেমীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বসাধারণ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এর আগে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল সাড়ে ৯টায় বড়লেখা পি.সি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মনোজ্ঞ শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজসহ বিভিন্ন শরীরচর্চা ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করে।

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।

সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও শিক্ষক লুৎফুর রহমান চুন্নুর সঞ্চালনায় বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।

দুপুরে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান শুভাশীষ দে শুভ্রর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, মুক্তিযোদ্ধা সন্তান শামীম আহমদ, আলতাফ হোসেন মাছুম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.