Sylhet Today 24 PRINT

শাপলাবাগে বাসা দখলে গিয়ে ৪ ছাত্রলীগ ক্যাডার আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মার্চ, ২০১৬

নগরীর শাপলাবাগে এক প্রবাসীর বাসা দখল করতে গিয়ে ধরা পড়েছে ৪ ছাত্রলীগ ক্যাডার। শনিবার রাতে শাহপরান থানা পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

জানা যায়, শনিবার রাতে শাহপলাবাগ ৩ নং সড়কের ৮ নং বাসা দখলে যায় কয়েকজন যুবক। তারা নিজেদের ছাত্রলীগের টিলাগড় গ্রুপের কর্মী হিসেবে পরিচয় দেয়। এসময় বাসার মালিক উম্মে তাহিরা খানম বাসার বাইরে ছিলেন।

পরে উম্মে তাহিরার অভিযোগ পেয়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো- রিফাত, মুকিত আহমদ তন্ময়, মারুফ আহমদ ও সুহেল।

তবে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানিয়েছেন, এই বাসা দিয়ে অনেকদিন ধরেই বিরোধ চলছে। স্থানীয় সিটি কাউন্সিলর কাল (রোববার) এটি দেখে দেবেন বলেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.