Sylhet Today 24 PRINT

কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৬

কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। শনিবার বিকেল ৫টার দিকে তাকে কানাইঘাট বাজার থেকে পুলিশ গ্রেফতার করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে কানাইঘাট থানায় পৃথক ৪টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.