Sylhet Today 24 PRINT

রাণীগঞ্জ ইউনিয়নে বিএনপির তৃণমুলের ভোটে এগিয়ে সামছুল

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৬

জগন্নাথপুর উপজেলার ৬ নং রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত দলীয় একক চেয়ারম্যান প্রার্থী বাছাই করতে গোপন ভোট ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রাণীগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী চাঁন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আজমল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এমডি জামাল।

এ সময় সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবারের নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষ প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম সামছুল ইসলাম, আনহার মিয়া, রফিকুল ইসাম রাসেল, আমান উদ্দিন লেচু, সহিদ মিয়া, আল আমিন ইসলাম, জুনেদ আহমদ ও সাইফুর রহমান আমিনসহ মোট ৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষণা করেন। গোপন ভোট প্রদান করেন রাণীগঞ্জ ইউনিয়নের ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতিগণ।

তৃণমুল নেতাদের ৯ ভোটের মধ্যে ৭ ভোট পেয়ে এম সামছুল ইসলাম প্রাথমিকভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আনহার মিয়া ১ ও আমান উদ্দিন লেচু ১ ভোট পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.