ডেস্ক রিপোর্ট | ২৭ মার্চ, ২০১৬
কুমিল্লা ক্যান্টনম্যান্টে নিহত কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ সকালে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপি শিক্ষার্থীদের এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সত্যেন্দ্র পালের সভাপতিত্বে এবং ইমরান আহমেদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য, সন্ধা রানী দেবনাথ, শহীদুর রহমান সায়েদ, শিক্ষক ফরিদ মিয়া, ছাত্রদল নেতা আছনাজ আহমেদ তরফদার ইমন, গণমাধ্যম কর্মী আহমদ আফরোজ, আব্দুল হাদি জুমন, ছাত্রলীগের রিফাতুর রহমান চৌধুরী, জনি চৌধুরী, শিক্ষার্থী কলি আক্তার প্রমুখ। ।
বক্তারা বলেন, ক্যান্টনম্যান্টের মতো নিরাপত্তাবেষ্টিত জায়গায় এরকম নেক্কারজনক ঘটনা প্রমাণ করে নারীরা সবখানেই অনিরাপদ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা।
গত ২০ মার্চ কুমিল্লা ক্যান্টনম্যান্ট থেকে ইতিহাস ২য় বর্ষের ছাত্রী ও সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করে পুলিশ। ধর্ষনের পর তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন তার পরিবার ও সহপাঠীরা।