সিলেটটুডে ডেস্ক | ২৭ মার্চ, ২০১৬
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে রোববার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ যুবমৈত্রী সিলেট জেলা, মহানগর ও ছাত্র মৈত্রী।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু, সিলেট রায়নগরের বিকল রায় হত্যাসহ সকল মুক্তমনা বিজ্ঞানমনষ্ক প্রগ্রতিশীল লেখক, ব্লগার, প্রকাশক, নারী-শিশু সহ সকল হত্যার জন্য বর্তমান সরকার দায়ী। তিনি অতিসত্বর তনু হত্যাকারী সহ সকল হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন। নতুবা সরকারকেই বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে বলে মন্তব্য করেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা সভাপতি শামীম মজুমদার এবং সঞ্চালনা করেন বাংলাদশে যুব মৈত্রী সিলেট মহানগর সভাপতি ইউসুফ আহমদ।
এসময় আরো বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কাজী আলফাজ হোসেন, যুব মৈত্রী সিলেট মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকন, ছাত্রমৈত্রী সিলেট জেলা সভাপতি স্বপন দাস, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন যুব মৈত্রী সিলেট মহানগর আইন বিষয়ক সম্পাদক বিপ্র দাস বিশু বিক্রম, সহ সভাপতি সোহেল আহমদ, রুহুল আমিন, সেলিম আহমদ, প্রচার সম্পাদক লিয়াকত আলী, ক্রীড়া সম্পাদক নয়ন, ছাত্রমৈত্রী সহ সভাপতি মনিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ভব জ্যোতি দে রাজু, সদস্যা আমিনা বেগম পিউরি, জয়ন্তী গোয়ালা, তিমরুল আলম চৌধুরী, আহসান হাবিব খান, ছাদিকুর রহমান বদরুল, জাকির হোসেন, রেজোয়ান আহমদ, রুমন আহমদ, বিশাল দে, ডেভেলপমেন্ট সভাপতি রাসেল আহমদ প্রমূখ।
মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ র্যালি বের করা হয়্।