Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ৩ ইউনিয়নে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা

এম ডি মুন্না |  ২৮ মার্চ, ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুরের তিন ইউনিয়নে প্রার্থিতা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

প্রার্থীর নাম নিশ্চিত করে উপজেলা বিএনপির আহবায়ক লে. কর্নেল আলী আহমদ  জানান, আমরা উপজেলার ৩ ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করেছি।

ঘোষিত প্রার্থীরা হলেন ২নং পাটলী ইউপির রফিকুল রহমান রফু মিয়া, ৬নং রাণীগঞ্জ ইউপির এম সামসুল ইসলাম এবং ৭ নং সৈয়দপুর-শাহারপাড়া ইউপির সৈয়দ মোসাব্বির আহমদ।

তারা বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন।

এছাড়াও বাকি ইউনিয়নের প্রার্থীদের নাম শিগগির ঘোষণা করা হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.