Sylhet Today 24 PRINT

তনু হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার সংবাদদাতা |  ২৯ মার্চ, ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে আজ (মঙ্গলবার) সকালে শহরের চৌমোহনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে সেচ্ছাসেবী সংগঠন মৌলভীবাজার সাইকেল গ্রুপ এর উদ্যোগে শহরের চৌমোহনায় ঘন্টাব্যাপি  মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। গ্রুপ এর সভাপতি সাদিক আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওবায়দুর রহমান, মাহবুবুর রহমান রাহেল,মির্জা মোহন বেগ, এবং কয়েকজন শিক্ষার্থী।

বক্তারা বলেন, সেনানিবাসের মতো নিরাপত্তাবেষ্টিত জায়গায় এরকম বর্বর ঘটনা প্রমাণ করে নারীরা সবখানেই অনিরাপদ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা।

গত ২০ মার্চ রাত ১০টায় কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ নিহত তনুর লাশ উদ্ধার করে। পরে জানা যায় তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলেও এখনো কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.