Sylhet Today 24 PRINT

অপরিচ্ছন্ন পরিবেশ, পাঁচ ভাই ও পানসীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মার্চ, ২০১৬

সিলেট নগরীর জিন্দাবাজারের পাঁচ ভাই রেস্টুরেন্ট ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই দুই রেস্টুরেন্টকে জরিমানা করে। অপরিচ্ছন্ন পরিবেশ ও ভেজাল খাবারের কারণে এই জরিমানা করা হয়।

একই ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস রাখার অপরাধে পাঁচভাই রেস্টুরেন্টকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা। আর নোংরা পরিবেশের কারণে পানসীকে গুণতে হয় ৫ হাজার টাকা জরিমানা।

এছাড়া রাশেদ রেস্টুরেন্ট নামের আরেক প্রতিষ্ঠানকে নোংরা পরিবেশের কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট শাখার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

অভিযানকালে তার সাথে ছিলেন ভ্যাটেরিনারী সার্জন মাহবুব আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.