Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ৬ মাদক সেবীর কারাদণ্ড

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৫

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ৬ মাদক সেবীকে ৬মাসের করে করাদন্ড দিয়ে গতকাল শনিবার বিকেল ৪টায় জেলহাজতে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এ রায় দেয়। দন্ডপ্রাপ্তরা হলো-ধর্মপাশা উপজেলার জিংগিগড়া গ্রামের নূর মিয়া,মাহবুব মিয়া,আবুল মিয়া,তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর গ্রামের ইয়াদ আলী,হুমায়ুন মিয়া ও মানিকখিলা গ্রামের মুক্তার মিয়া। পুলিশ ও স্থানীয়রা জানায়,প্রতিদিনের মতো গত শুক্রবার রাত ৯টায় সোলেমানপুর গ্রামে চোরাচালানী আজাদ মিয়ার নেতৃত্বে গাঁজা বিক্রির পর জমজমাট আসর বসে। এখবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে আটক করে।

এসময় আজাদ মিয়া ডিসকোভার মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,৬মাদক সেবীকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.