Sylhet Today 24 PRINT

নারী নির্যাতনকে প্রশ্রয় দেয়ার সুযোগ নেই: সিলেটে স্পিকার

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মার্চ, ২০১৬

নারী নির্যাতন দমনে নতুন কোনো আইনের প্রয়োজন নেই। প্রচলিত আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে আপরাধীদের বিচারের আওতায় আনতে সচেষ্ট রয়েছে সরকার। এমন মন্তব্য করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

দুপুরে সিলেট হযরত শাহজালাল (র) দরগাহ মসজিদে নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।

সোহাগী জাহান তনুর হত্যকান্ড সম্পর্কে স্পিকার বলেন, বাংলাদেশে কোনোধরনের নারী নির্যাতনকে প্রশ্রয় দেয়ার সুযোগ নেই। যেকোনো ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন - এটাই সরকারের অবস্থান।

তিনি আরোও বলেন দেশে নারী নির্যাতন দমনে অনেকগুলো ভালো আইন আছে সেই আইনগুলো প্রয়োগের মাধ্যমেই নারী নির্যাতন কমানো সম্ভব।


গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর(১৯) লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানানো হয় তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
তবে ধর্ষণের বিষয়ে নিশ্চিত না হওয়ায় বুধবার (৩০ মার্চ) তনুর লাশ কবর থেকে তোলে ফের ময়নাতদন্তের জন্য নিয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলেও এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। তনু হত্যার প্রতিবাদে গত ১০ দিন থেকে সারাদেশ ব্যাপী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তীব্র বিক্ষোভ প্রদর্শন করে আসছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.