Sylhet Today 24 PRINT

বড়লেখায় জামায়াত নেতা আটক

মৌলভীবাজারের বড়লেখায় বাসে অগ্নিসংযোগ মামলার এজাহার নামীয় আসামী সদর ইউপি জামায়াতের সেক্রেটারী রবিউল ইসলাম সুহেলকে (৩০) শনিবার পুলিশ গ্রেফতার করেছে।

বড়লেখা প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় বাসে অগ্নিসংযোগ মামলার এজাহার নামীয় আসামী সদর ইউপি জামায়াতের সেক্রেটারী রবিউল ইসলাম সুহেলকে (৩০) শনিবার পুলিশ গ্রেফতার করেছে। রবিউল ইসলাম সুহেল উপজেলার সদর ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে ও ডিমাই কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সদর ইউপি জামায়াতের সেক্রেটারী রবিউল ইসলাম সুহেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রবিউল ইসলাম সুহেল গত ১২ ফেব্রুয়ারি উপজেলার দাসের বাজার এলাকায় যাত্রীবাহী রূপসী বাংলা বাসে অগ্নি সংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহার নামীয় একুশ নাম্বার আসামী।   
বড়লেখার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগ ছাড়াও ছাত্রলীগ কর্মীকে মারধরসহ বিভিন্ন ধরনের নাশকতার অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.