আজমিরিগঞ্জ সংবাদদাতা | ৩০ মার্চ, ২০১৬
হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের রাত পোহালেই ভোট গ্রহণ। মঙ্গলবার প্রচার প্রচারণার ছিল শেষ সময়। শেষ মুহুর্ত পর্যন্ত ব্যস্ততম সময় পার করেছেন এখানকার ইউপি নির্বাচনের বিভিন্ন পদের প্রার্থীরা।
আজমিরিগঞ্জ সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আবদুল কুদ্দুস, দলটির বিদ্রোহী প্রার্থী রওশন আলী, দলটির কর্মী আবদুল আওয়াল, বিএনপির প্রার্থী ইসমাইল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মশ্বক আলী ও হুমায়ূন কবীর।
বদলপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সুষেনজিৎ চৌধুরী, দলটির বিদ্রোহী প্রার্থী তুষার কান্তি দাস, বিএনপির রমাকান্ত সরকার, জাতীয় পার্টির প্রবীর চন্দ্র দাস, স্বতন্ত্র প্রার্থী প্রেমতোষ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জলসুখা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী এম এ কাদির শামছু, দলটির বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমদ, বিএনপির প্রার্থী ইসহাক চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী আবদুর নুর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাকাইলছেও ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নুরুল হক ভুঁইয়া, বিদ্রোহী জামাল উদ্দিন মীর, বিএনপির মফিল মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। নুরুল হক ভুঁইয়া আজমিরিগঞ্জের কাকাইলছেও ইউনিয়ন পরিষদের ৮ বারের চেয়ারম্যান।
শিবপাশা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী তফসির মিয়া, বিদ্রোহী প্রার্থী আলী আমজদ তালুকদার ও নজিউর রহমান তালুকদার, বিএনপির প্রার্থী সাদেকুল আমিন চৌধুরী, খেলাফত মজলিশের খেলু মিয়া ও স্বতন্ত্র প্রার্থী নুরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।