Sylhet Today 24 PRINT

তনু হত্যার বিচার দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জগন্নাথপুর প্রতিনিধি  |  ৩০ মার্চ, ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে জগন্নাথপুর পৌরশহরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা ছাত্র কল্যান ফাউন্ডেশন’র উদ্যোগে স্থানীয় জগন্নাথপুর
পৌর পয়েন্টে দুপুর বারো টায় এ কর্মসূচী পালন করে। জগন্নাথপুর ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের সাথে একাত্মতা প্রকাশ করে ককর্মসূচীতে অংশ  নেয় সরুপচন্দ্র সরকারী হাই স্কুল, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়, উদীচি শিল্পী গোষ্ঠি, যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র, মরহুম মাষ্টার আবদুল আহাদ স্মৃতি পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীসহ সর্ব স্তরের শত শত
নেতাকর্মীরা ।

মানববন্ধব শেষে উপজেলা ছাত্র কল্যান ফাউন্ডেশন’র আহবায়ক আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সদস্য সচিব রাশিদ আহমদ চৌধুরী মুরাদের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তি ও নাট্যকার মানষ রঞ্জন রায়, স্কুল শিক্ষক আশোক চন্দ্র, জয়ন্ত পাল, বিশ্বজিত সরকার, সিজিল ভূইয়া, যুব উন্নয়নের শিক্ষক মুর্শেদ আহমদ চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছালিক আহমদ ডন, সাংবাদিক এসকে সিমু, সাংবাদিক ইয়াকুব মিয়া, সমাজ কর্মী আকমল হোসেন, নাট্যকর্মী সিতু মিয়া, সাংস্কৃতিক কর্মী সায়েক আহমদ, জেপি নিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক এমডি মুন্না,  কলেজ শিক্ষার্থী ফাহাদ আহমদ, মিল্লাদ আহদ, রিপন মিয়া, রনি রাজ, স্কুল শিক্ষার্থী জহিরুল ইসলাম, খোকন নাঈম, কামাল হুসেন, কবির আহমদ প্রমুখ। এসময় বক্তরা সোহাগী জাহান তনুর হত্যাকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.