সিলেটটুডে ডেস্ক | ৩০ মার্চ, ২০১৬
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর শিক্ষার্থী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবীতে বুধবার বিকাল ৪টা থেকে জিন্দাবাজারস্থ দি এইডেড হাই স্কুল এর সামনে “নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনমঞ্চ”- এর আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনমঞ্চের সংগঠক স্নেহা ভট্টাচার্য। সমাবেশ পরিচালনা করেন আন্দোলনের সংগঠক ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দীপংকর দাশ গুপ্ত।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক এড আনোয়ার হোসেন সুমন, গণ জাগরনমঞ্চ, সিলেট'র মুখপাত্র দেবাশীষ দেবু, এইডেড হাই স্কুল এর শিক্ষক মো. তরিকুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার কোষাধ্যক্ষ নাবিল এইচ, এইডেড হাই স্কুলের ছাত্র প্রতিনিধি নবম শ্রেণির ছাত্র লিমন, সিলেট এমসি কলেজ এর প্রতিনিধি আফজাল হোসেন, মদন মোহন কলেজ এর প্রতিনিধি সরোজ কান্তি দাশ, লিডিং ইউনিভার্সিটি সিলেট এর প্রতিনিধি জামিল হোসেন, এইডেড হাই স্কুলের সাবেক ছাত্র সুবীর, জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী প্রতিনিধি ফাহিমাসহ আরো অনেকে।
মানববন্ধনে জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী ও শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, “জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যে রাষ্ট্রযন্ত্র চলে, যেই সেনানিবাস জনগণের টাকায় সুরক্ষিত হয়, সেই সেনানিবাসে সাধারণ শিক্ষার্থীকে ধর্ষনের পর হত্যা করা হবে আর সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মসনদে বসে থাকবে তা এই দেশের ছাত্র সমাজ কোনভাবেই মেনে নেবে না।”
বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, “সরকার যদি আন্তরিকতার সাথে এই ঘটনার তদন্ত না করে, যদি দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা না হয়, তাহলে সাধারণ ছাত্র সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে যার ফলে সরকারের মসনদে থাকা কঠিন হয়ে দাঁড়াবে।”
বক্তারা আরো বলেন, “গত পহেলা বৈশাখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মূল ফটকে সংগঠিত যৌন নিপীড়নে জড়িতদের চিহ্নিত করার পরেও সরকারের আন্তরিকতার ঘাটতির কারণে আজ পর্যন্ত এর কোন বিচার হয়নি। তনু হত্যাকাণ্ডের ব্যাপারেও প্রশাসনের নির্লিপ্ততার নিন্দা জানান।”
সমাবেশ থেকে সরকারকে ২ এপ্রিল পর্যন্ত সময় দিয়ে বলা হয়, এর মধ্যে যদি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা না হয়, তাহলে আগামি ৩ এপ্রিল সিলেটে “নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনমঞ্চ”-এর আয়োজনে ছাত্র-শিক্ষক-অভিভাবক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামী ৪ এপ্রিল সারা সিলেটে সর্বোস্তরের জনসাধারণকে সাথে নিয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সর্বোস্তরের জনসাধারণকে এই সমাবেশে যোগ দেওয়ার আহবান জানানো হয়। এর আগে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।
বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন : সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বালুচার আইডিয়াল কলেজ, মল্লিকা ইন্টারন্যাশনাল স্কুল ও পজেটিভ জেনারেল সোসাইটির যৌথ উদ্যোগে বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালন করে।
আইডিলাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো: মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও ঝরণা চৌধুরীর পরিচালনায় মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি কয়েস গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক শেখ তোফায়েল আহমদ সেপুল, রোটারীয়ান মিজানুর রহমান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মল্লিকা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মো: আব্দুল আহাদ, প্রভাষক পিন্টু রঞ্জন মল্লিক, নাইমূল হাসান, জাহাগীর হোসেন, মোশাররফ হোসেন, আওলাদ আহমদ, কায়কোবাদ আলা নুর, বায়জিদ, আহসান হামিদ ইসমেদ, নুরে আলম, হোসেন আহমদ, ফয়ছল আহমদ সিদ্দিক সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, অবিলম্বে তনু হত্যকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তুমূলক শাস্তি প্রদান করতে হবে। আর যাতে কোন তনু এভাবে হত্যারস্বাকীর না সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। নিরাপত্তা বেষ্টুনি ক্যান্টেনন্টের ভিতের একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যু সাধারণ মানুষ মেনে নেতে পারে না।