Sylhet Today 24 PRINT

মিরাবাজারে বিরতি পাম্পে ককটেল হামলা

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেট নগরীর মিরাবাজারে ককটেল হামলা করেছে হরতাল ও অবরোধ সমর্থকরা । ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার রাত সোয়া ১০টার দিকে মিরাবাজার বিরতি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এসময় পাম্পে আগুন ধরে যায়। সাথে সাথে পাম্পের লোকজন এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। এতে বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পায় পাম্পটি।

 প্রত্যক্ষদর্শীরা জানান আজ পৌনে এগারোটার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে নগরীরর মিরাবাজরে বিরতি ফিলিং ষ্টেশনে দুটি পেট্রোল বোম ও দুটি ককটেল হামলা চালায়। এসময় সিএজি গ্যাস বিতরন/ডেলিভারীরর দুটি মেশিন পুড়ে যায় । ক্ষতিগ্রস্থ হয় পেট্রোল ডেলিভারীরর দুটি মেশিন ।দুবৃর্ত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে আশপাশের লোকজনের সহায়তা আগুন নেভায় ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি অবিষ্ফরিত একটি পেট্রোল বোম উদ্ধার করে । তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরদিকে রাত দশটার দিকে নগরীরর মজুমদারী এলাকায় একটি পিকআপ ভ্যানে পেট্রল বোমা হামলা চালায় অবরোধকারী দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.