তপন কুমার দাস, বড়লেখা : | ৩১ মার্চ, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে সরেজমিনে নিজবাহাদুরপুর ইউপির ভাগাডহর কেন্দ্রে গেলে দেখা গেছে ভোটারের দীর্ঘ লাইন। এই কেন্দ্র পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোঃ. জামাল উদ্দিন বলেন, ‘ শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।