জাফলং থেকে মারূফ অমিত | ৩১ মার্চ, ২০১৬
নারীদের জন্য ৩ ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত আসনে নয়, জাফলংয়ের মনোয়ারা বেগম নির্বাচন করছে একেবারে চেয়ারম্যান পদে।
চেয়ারম্যান পদে নির্বাচন করা প্রসঙ্গে তিনি বলেন, "দয়া দাক্ষিণ্যে নয়, যোগ্যতা প্রমাণ করতে চাই পুরুষের সাথে সমানে সমানে লড়ে"
গোয়ানঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়ারা দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেব মোটরসাইকেল প্রতীক নিয়ে। আওয়ামীলীগ, বিএনপিসহ তাঁর প্রতিদ্বন্দ্বী একাধিক প্রার্থী। যারা সবাই পুরুষ।
মনোয়ারা বলেন, "পিছিয়ে থাকা নারীদের সাহস দিতেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। গ্রামেগঞ্জের পিছিয়ে থাকা নারীদের অগ্রপথিক হতে চাই।"
ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তের কূলঘেষা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গুরুত্বপূর্ণ জাফলং ইউনিয়নের এই নারী চেয়ারম্যান প্রার্থী আশা প্রকাশ করেন এলাকার নারী ভোটাররা প্রতি সমর্থন দিবেন।