Sylhet Today 24 PRINT

জাফলংয়ে এক কেন্দ্রে ভোট গ্রহণে ধীরগতি, বিরক্ত হয়ে অনেকে ফিরে যাচ্ছেন

জাফলং থেকে মারূফ অমিত |  ৩১ মার্চ, ২০১৬

গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের একটি কেন্দ্রে অতি ধীর গতিতে ভোট গ্রহণের অভিযোগ পাওয়া গেছে।

ইউনিয়নের মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় বেশিরভাগ ভোটারই প্রচণ্ড রোদে দাঁড়িয়ে ভোট গ্রহনে বিলম্বের অভিযোগ করেছেন। তারা বলেন পোলিং এজেন্টরা তাদের চেনামুখ দেখে লাইনের পেছন থেকে অনেককে আগে ঢুকাচ্ছেন। এবং অনেক সময় পরও তারা বের হচ্ছেন না।

শান্তি বেগম নামের এক ভোটার বলেন সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আড়াইঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তিনি ভোট দিতে পারেননি। এভাবে রোদে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় বলে তিনি ফিরে যাচ্ছেন বলে জানান।  

এই কেন্দ্রের প্রিসাইংডিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গির আলম বলেন, "অনেক ভোটার প্রতীক বোঝে না, ৩ পদের ৩ ব্যালট পেপার সামলাতে পারে না, অনেক সঠিকভাবে ভাঁজও করতে পারেনা। এসব কারণে দেরি হচ্ছে"।

তিনি বলেন, আমরা  দ্রুত ভোট গ্রহণ করতে চেষ্টা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.